Home » শেরপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম মামুনুর রহমান রশীদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুধীজন।

আলোচনা সভায় শেরপুর জেলার পর্যটন সম্ভাবনা, পর্যটনসম্পদের সংরক্ষণ এবং পর্যটনশিল্পের বিকাশে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *