
শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে অনুষ্ঠিত মনকান্দা ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টে দারুণ এক জয় তুলে নিয়েছে হোসেনখিলা ফুটবল একাদশ। টুর্নামেন্টের সেমিফাইনালের এই ম্যাচে শেরপুর জেলা ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রকে ১-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে হোসেনখিলা ফুটবল একাদশ।
২৬ আগস্ট বুধবার বিকেলে মনকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ইটের ভাটা মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকদের ছিলো উপচে পড়া ভিড়।
