
শ্রীবরদী প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে ১২ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে ১১ আগস্ট মঙ্গলবার রাতে উপজেলার তাতিহাটি ইউনিয়নের বকচর গ্রামে।
এ ঘটনায় ধর্ষণের অভিযোগে শাহিদুর রহমান (১৯) নামের এক যুবককে মঙ্গলবার রাতে গ্রেফতার করে শ্রীবরদী থানা পুলিশ। সে তাতীহাটি ইউনিয়নের বকচর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
ভিকটিমের স্বজনরা জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার তাতিহাটি ইউনিয়নের বকচর সাকিনস্থ জনৈক আইজুল মিয়ার পরিত্যক্ত বিল্ডিং এর দরজার সামনে পাঁকার উপর শুয়াইয়া সেই প্রতিবন্ধী শিশু কন্যাকে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
পরবর্তীতে পালিয়ে যায় ধর্ষক শাহিদুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক ( এস আই)মো: সুলতান আহমেদ বলেন, ঘটনার পরই রাতেই ধর্ষক শাহিদুর কে বকচর থেকে আটক করে পুলিশ।
ভিকটিম শিশু কন্যাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীবরদী থানার ওসি নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বুধবার দুপুরে বলেন, ভিকটিমের পরিবারের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে শ্রীবরদী থানার মামলা নম্বর-০৫, তারিখ-১২/০৮/২০২৬, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯ (১) রুজু করা হয়।
ধৃত আসামি কে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারা গারে পাঠানো হয়েছে।
