Home » শ্রীবরদীতে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীবরদীতে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীবরদী প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী সদর সহ অত্যন্ত গ্রামাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে মরণ নেশা মাদকের ভয়াবহ বিস্তার।
হাত বাড়ালেই মিলছে মরণ নেশা মাদক। উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবকরা। কোনভাবেই নির্মূল করা যাচ্ছে না মাদকের বিস্তার প্রতিরোধে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গুটি কয় মাদক সেবী গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে মাদকের ডিলাররা। দিনের পর দিন পৌর সদরসহ অত্যন্ত অঞ্চলগুলোতে বাড়ছে মাদক সেবির সংখ্যা। পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালিত হলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোন তৎপরতাই দেখা মিলছে না।
এরই অংশ হিসেবে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শ্রীবরদীতে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩১ শে জুলাই শুক্রবার বাদ জুম্মা তাঁতিহাটি নবদিগন্ত যুবকল্যাণ ফোরাম ও পশ্চিম তাঁতিহাটি এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে স্থানীয় মুসল্লী, ছাত্র জনতা, বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মী, ধর্মীয় নেতৃবৃন্দ ও গ্রামবাসীরা অংশ গ্রহণ করেন।
মিছিল শেষে পৌরশহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড় শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র আহব্বায়ক
ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান মোহাম্মদ আল-বেরুনী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাকির হোসেন, কুতুব মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *