Home » শ্রীবরদীর কর্ণঝোড়া দাখিল মাদ্রাসার নতুন সভাপতি লুৎফর রহমান সোহাগ

শ্রীবরদীর কর্ণঝোড়া দাখিল মাদ্রাসার নতুন সভাপতি লুৎফর রহমান সোহাগ

শ্রীবরদী প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া দাখিল মাদ্রাসার নতুন এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান সোহাগ।
তিনি সিংগাবরুনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক, বালিজুরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্থানীয় একটি জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার দাখিল আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৫ এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে রেজিস্টার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এতে উক্ত মাদ্রাসার শিক্ষকপ্রতিনিধি হিসেবে মো মুরাদ মিয়া ও অভিভাবক সদস্য হিসেবে বিপ্লব মিয়াকে এডহক কমিটিতে মনোনীত করা হয়েছে।
কর্ণজোড়া দাখিল মাদ্রাসার নতুন সভাপতি মো: লুৎফর রহমান সোহাগ বলেন, ঐতিহ্যবাহী মাদ্রাসাটির হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে আমরা শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে নিয়ে কাজ করতে চাই।
শিক্ষার মান উন্নয়ন, মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার্থী ঝরে পড়া প্রতিরোধ নিয়মিত পাঠদান সহ মাদ্রাসার উন্নয়নে নতুন কমিটি কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *