Home » শ্রীবরদীর গোবিন্দপুরে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সোহাগের নির্বাচনী মতবিনিময় সভা

শ্রীবরদীর গোবিন্দপুরে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সোহাগের নির্বাচনী মতবিনিময় সভা

 

শ্রীবরদী প্রতিনিধি

আসন্ন শেরপুরের শ্রীবরদী উপজেলার
১নং সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজকর্মী
মনিরুজ্জামান সোহাগের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯শে অক্টোবর বৃহস্পতিবার রাতে উপজেলার
গোবিন্দপুর গ্রামে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মনিরুজ্জামান সোহাগের সমর্থনে
নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন স্থানীয় গোবিন্দপুর গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক
মো নুরুল হক দাদাভাই।
মতবিনময় সভায়
বক্তব্য রাখেন, সম্ভব্য ও চেয়ারম্যান প্রার্থী
মনিরুজ্জামান সোহাগ,
আসলাম মিয়া, বক্কর মিয়া, ফোরকান মিয়া, ফেরদৌস মিয়া, সাইফুল মিয়া, মনিরুল ইসলাম রঞ্জু, খোরশেদ মেম্বার, ফরিদ মিয়া,
আলামিন, মফিজুল মিয়া, সাগর মিয়া আব্দুল বারেকসহ স্থানীয় গ্রামবাসীরা।
বক্তারা দল মত নির্বিশেষে সীমান্তবর্তী সিংগাবুরুনা ইউনিয়নের উন্নয়নের স্বার্থে
মনিরুজামান সোহাগকে চেয়ারম্যান পদে
সমর্থন দেয়ার জন্য সকল ভোটার দের নিকট বিনীত প্রার্থনা করেন।
মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সোহাগ বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের দোয়া ও সমর্থনে নির্বাচনে অংশগ্রহণ করি। জনগণ আমাকে ভোট দিয়েছেন।
ভোটারদের কাছে আমি ঋণী।
আমার এলাকার গ্রামবাসী রাও
দল মত নির্বিশেষে আমার পক্ষে নির্বাচনের মাঠে ছিল।
তবে নির্বাচনের পরিকল্পিত ফলাফলে
আমি হেরে যাই। আপনারা আমার পাশে থাকলে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চাচ্ছি।
কথা দিচ্ছে চেয়ারম্যান নির্বাচিত হলে
আপনাদের সাথে নিয়ে উন্নয়নও কর্মপরিকল্পনার মাধ্যমে অবহেলিত সীমান্তবর্তী ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাব।
মতবিনিময় সভায় ৭ শতাধিক গ্রামবাসী
নারী ও পুরুর ভোটাররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *