Home » শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের মূল হোতা ফারুক আটক

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের মূল হোতা ফারুক আটক

শ্রীবরদী প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী সীমান্ত জনপদের  মানব পাচারকারী চক্রের মুল হোতা ফারুক( ৪০) বিজিবির অভিযানে অবশেষে আটক হয়েছে।

৩মে রবিবার সকালে সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রাম থেকে তাকে আটক করে কর্ণজোড়া বিওপির অভিযানিক দল। সে সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের সলি মিয়ার ছেলে।

বিজিবির এসআইপির গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া  বিওপি ইন চার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান ও নায়েক নাজমুলের নেতৃত্বে  বাবেলা কোনা এলাকা থেকে তাকে আটক করা হয়।

ধৃত ফারুক একাধিক মানব পাচার মামলার এজাহার ভুক্ত আসামী। প্রকাশ্য দিন দুপুরে এলাকা জুড়ে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেনি।

তার গ্রেফতারের খবরে সীমান্ত জনপদের গ্রামবাসীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

রবিবার দুপুরে শ্রীবরদী থানা পুলিশের কাছে  ফারুককে হস্তান্তর করেছে বিজিবি।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান আটকের সত্যতা স্বীকার করে রবিবার দুপুরে বলেন, ধৃত ফারুক অত্র সীমান্ত এলাকার মানব পাচারকারী চক্রের মূল হোতা হিসেবে কাজ করে আসছেন। তার বিরুদ্ধে বিজিবি একাধিক মামলা দায়ের করেছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরা চালান  প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।

শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মো: মোরশেদ আলম জানান, রবিবার দুপুরে বিজিবি ফারুককে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মানব পাচারের ২ টি মামলা রয়েছে। ধৃতকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *