Home » সুন্দরগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় জনসাধারণ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলা হওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার না হওয়ায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। একই সঙ্গে মামলা তুলে নিতে চাপ ও হুমকি দেওয়ার অভিযোগও করেন পরিবারটি।

শিশুটির নিরাপত্তা নিশ্চিত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যক্তি ও সুধীজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *