শেরপুরের নালিতাবাড়ীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে শফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া এলাকায় মালিঝি ব্রিজ সংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শফিকুল ইসলাম উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া (মানুপাড়া) গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন বলে জানায় পরিবার।…
