শেরপুরে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে এমপি রাশেদুল ইসলামের চেক বিতরণ
শেরপুর প্রতিনিধি: শেরপুর-১ (সদর) আসনের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে…
