নালিতাবাড়ীতে অটোরিকশা চালকের বাড়িতে চুরির ঘটনায় ১ যুবক গ্রেপ্তার
আমিরুল ইসলাম, নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশাচালকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় সোহান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিকচাঁদ পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোহান ওই গ্রামের মৃত…
