
নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ রৌহা ইউনিয়নের ফটিয়ামারি এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয় অসহায়, সমস্যাগ্রস্ত মানুষ এবং এলাকার মুরব্বিদের সঙ্গে কথা বলেন। সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগ ও বিভিন্ন সংকটের কথা শুনে তিনি দ্রুত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “এলাকার মানুষের প্রকৃত চাহিদা ও অগ্রাধিকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে শেরপুরের সব এলাকার উন্নয়ন পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”
নিজের এলাকার সমস্যাগুলো সরাসরি একজন জনপ্রতিনিধির সামনে তুলে ধরতে পেরে এবং দ্রুত সমাধানের আশ্বাস পেয়ে স্থানীয় বাসিন্দারা গভীর সন্তোষ প্রকাশ করেছেন।
