Home » শ্রীবরদীতে জালকাটা মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শ্রীবরদীতে জালকাটা মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

শ্রীবরদী প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে জালকাটা মিনিবার
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা
ও কয়েক শতাধিক ফুটবল প্রেমী দর্শকদের
উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন শ্রীবরদী পৌর বিএনপির আহবায়ক, একসময়ের তারকা ফুটবল খেলোয়াড় ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী
মো ফজলুল হক চৌধুরী অকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা যুবদলের সাবেক আহব্বায়ক আব্দুল্লাহ আল মামুন শাহজাদা,
পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক
মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল তানজিল মিস্টার,
স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর
শাহ আলম আকন্দ
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া মোদি দর্শক, বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে বিজয়ি, রানার্স আপ, সেরা খেলোয়ারের
মাঝে সম্মাননা ট্রফি ও ম্যাডেল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *