
শ্রীবরদী প্রতিনিধি:
স্পোর্টিং ক্লাব অব সাতানি মথুরাদির আয়োজনে ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে সাতানি মথুরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়।
যুবনেতা আসাদুজ্জামান আসাদের পরিচালনায়
অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী মো: ফজলুল হক চৌধুরী অকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সোলায়মান কবির।
এ সময় স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর
শাহজাহান কবির, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোর্শেদ মন্ডল, ছাত্রদল নেতা জাকির হোসেন, শ্রমিক নেতা আজাদ হোসেন সহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া মোদি
দর্শকরা উপস্থিত ছিলেন।
পরে বিজয়ি, রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
