
শেরপুর প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হওয়ার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাসাস।
সম্প্রতি নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় দুই নেতার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
২০ নভেম্বর শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিলটি খরমপুর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শেরপুর জেলা জাসাসের আহ্বায়ক এ.কে.এম. এনামুল হক বিপু।
পরে মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন,জেলা জাসাসের আহ্বায়ক এ.কে.এম. এনামুল হক বিপু, সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, শহর জাসাসের আহ্বায়ক হারুন অর রশিদ হারুন, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সহ জেলা জাসাসের অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া শেরপুর সদর, শহর, শ্রীবরদী, নালিতাবাড়ী, নকলা ও ঝিনাইগাতী উপজেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
