Home » নালিতাবাড়ীর নন্নী ও রাজনগরে ইটের সলিংকরণ রাস্তা উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী

নালিতাবাড়ীর নন্নী ও রাজনগরে ইটের সলিংকরণ রাস্তা উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীর নন্নী ও রাজনগর ইউনিয়নে ইটের সলিংকরণ রাস্তা শুভ উদ্বোধন করেছেন নকলা-নালিতাবাড়ীর এমপি ফাহিম চৌধুরী।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার নন্নী ইউনিয়নের ২নং ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিখা খাদ্যশস্য চাল) নির্বাচনী ২য় পর্যায়ের কর্মসূচির আওতায় রাস্তা ইটের সলিংকরণ কাজের শুভ উদ্বোধন করেন, শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।

২০২৬–২০২৭ অর্থবছরে ১১ মেট্রিক টন চাল বরাদ্দের মাধ্যমে নন্নী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাকা রাস্তা থেকে মিসবাহুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানা গামী রাস্তাটির ইটের সলিংকরণ কাজ বাস্তবায়িত হয়। প্রকল্পেটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নন্নী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম বাবুল।

অপরদিকে- একই দিন উপজেলার রাজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর নগদ অর্থ) নির্বাচনী ২য় পর্যায়ের কর্মসূচির আওতায় রাস্তা ইটের সলিংকরণ কাজেরও শুভ উদ্বোধন করেন- শেরপুর-২ আসনের এমপি।

২০২৬–২০২৭ অর্থবছরে ৪ লাখ টাকা বরাদ্দে রাজনগর ইউনিয়নের সালেহাবাদ কৃষ্ণপট্টি বদির বাড়ি থেকে গফুর মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তাটি ইটের সলিং প্রকল্পের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রাজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম।

এর আগে উপজেলা অডিটোরিয়াম হলে ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের
৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

জানতে চাইলে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, বিএনপি সরকার দেশ ও জনগণের উন্নয়নে বিশ্বাসী।
এ ধারাবাহিকতায় ধর্মীয় প্রতিষ্ঠান, গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মানুষের দৈনন্দিন চলাচল সহজ করা এবং স্থানীয় অবকাঠামোকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ আবু সাঈম, বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রশাসনের অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *