Home » শেরপুরে নবাগত পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলামকে জেলা জাসাসের ফুলেল শুভেচ্ছা

শেরপুরে নবাগত পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলামকে জেলা জাসাসের ফুলেল শুভেচ্ছা

শেরপুর প্রতিনিধি:

​শেরপুরের নবাগত পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখা। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ এই শুভেচ্ছা বিনিময় করেন।
​শুভেচ্ছা বিনিময়কালে জাসাস নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারকে শেরপুর জেলায় স্বাগত জানান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তাঁর যোগদানের ফলে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের আরও প্রসার ঘটবে।

নবাগত পুলিশ সুপার জেলার শান্তি-শৃঙ্খলায় সকলের সহযোগিতা কামনা করেন।

এসময়, শেরপুর জেলা জাসাসের আহ্বায়ক একে এম এনামুল হক বিপু, সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, মোঃ মিলন মিয়া ও মোঃ রেজাউল করিম এবং সদস্য মোঃ আলামিন শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *