
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে যমুনা টেলিভিশনের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বলের শেরপুর শহরের খরমপুরস্থ বাসায় আগুনের ঘটনা ঘটেছে। তার বাড়ির ভাড়াকৃত বহুজাতিক কোম্পানি ইতালিয়ান ব্র্যান্ড লোটোর গোডাউন এবং আরও একটি দোতলা ভবনে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। বাড়ির মালিক সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বল। বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাসার বৈদ্যুতিক সংযোগ কে বা কারা কেটে দিয়ে গেছে। এখন আবার আগুনের ঘটনা ঘটলো।বিষয়টি শত্রুতামূলক হতে পারে। ” এবিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিব।
আজ ২৫ নভেম্বর দুপুরে শহরের খরমপুরে অবস্থিত সাংবাদিক উজ্জ্বলের বাড়ির ভেতরে লোটোর শোরুমের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে শোরুমের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তারা এতে ব্যর্থ হলে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এতে গোডাউনে সংরক্ষিত প্রায় ২৫ লাখ টাকার জুতা ও আসবাবপত্র এবং দুটি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। যা রক্ষা করা সম্ভব হয়নি। এছাড়া গোডাউন ও তার পাশের দুতলা ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় পাশের বাসা ও অন্যান্য দোকান গুলো রক্ষা পায়।
এবিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনামাত্রই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করায় আমাদের উদ্ধার কাজ ব্যাহত হয়। ”
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ।
