Home » শেরপুরের জেলা প্রশাসকের সঙ্গে এমপি হাফেজ রাশেদুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ

শেরপুরের জেলা প্রশাসকের সঙ্গে এমপি হাফেজ রাশেদুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম।  ৯ মে শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে সংসদ সদস্য ও জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলার উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

​এ সময় সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম বলেন, “শেরপুরের মানুষের জীবনমান উন্নয়ন এবং জেলার টেকসই অগ্রগতি নিশ্চিত করতে আমরা প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।”

​সাক্ষাৎকালে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সদর উপজেলা জামায়াতের সেক্রোটারি মাওলানা আব্দুস সোবাহান, জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ আল আমিন সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *