
শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুরে “অগ্নিযোদ্ধাদের একটাই পন, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।২০ মে বুধবার সকাল ১১ টায়, ফায়ার সার্ভিস ষ্টেশন প্রাঙ্গনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও ফায়ার সার্ভিস কর্মী আল আমিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রশিদ,বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মো,এমদাদুল কাসেম সেন্টু, যুগ্ন-সম্পাদক কাওছার হোসেন, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম আসাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহাগ হাওলাদার, সাংবাদিক খলিলুর রহমান,মোস্তফা জামান সুমন বালী,সহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো,আলী সুজা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
