
রানা, শ্রীবরদী:
শেরপুরের শ্রীবরদীতে ভারত থেকে বয়ে আসা খরস্রোতা সোমেশ্বরী নদীর হালুয়া হাটি পয়েন্ট থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সীমান্ত জনপদের সোমেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ মনীষা আহমেদ।
অভিযান পরিচালনার সময় ০২(দুই) টি অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন, পাম্পসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে উপজেলা পরিষদে আনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজ মনীষা আহমেদ বলেন, উপজেলার কোথাও কাউকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলী, স্থানীয় ইউপি সদস্য সহ আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
