
রানা, শ্রীবরদী :
আগামী ২৮ শে জুন ২০২৬ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে শেরপুরের শ্রীবরদীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে
অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার
ডাঃ অমিও জ্যোতি সাইফুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামান্তা ফেরদৌস, পৌর বিএনপির আহবায়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
ঠিকাদার ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহান, মেডিকেল অফিসার ডাঃ সাব্বির হাসান, ডেন্টাল সার্জন সাব্বির হাসান, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মাসুদুর রহমান, ইপিআই ইনচার্জ মুনতাসির আহমেদ নিয়াজ, নার্স ইনচার্জ রহিমা খাতুন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত স্টাফ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ২৮শে জুন উপজেলার একটি স্থায়ী ও ২৪০ টি অস্থায়ী কেন্দ্রে ৪ হাজার ৪ শত ২২ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ক্যাপসুল ও ৩২ হাজার ৯ শত ৮৪ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
