
শেরপুর প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত করেছেন শেরপুর ১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।
বৃহস্পতিবার শহীদ মাহবুব আলমের নিজ এলাকায় তাঁর কবর জিয়ারতে যান এমপি। এ সময় তিনি শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং মহান আল্লাহর দরবারে শহীদ মাহবুবকে জান্নাতুল ফিরদাউস নসিব করার প্রার্থনা করেন।
শহীদ মাহবুবের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম। তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, “শহীদ মাহবুবের আত্মত্যাগ এ দেশের মানুষ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এই বীরের পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শহীদ মাহবুব আলমের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
