Home » নয়ানীপাড়া একাদশকে হারিয়ে হোসনেখিলা একাদশের জয়

নয়ানীপাড়া একাদশকে হারিয়ে হোসনেখিলা একাদশের জয়

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে জমজমাট খেলায় জয়লাভ করেছে হোসনেখিলা একাদশ। মনকান্দা  ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের আয়োজনে একটি গুরুত্বপূর্ণ নক-আউট ম্যাচে তারা ২-০ গোলে নয়ানীপাড়া ইমামবাড়ী একাদশকে পরাজিত করে।

​ ১১ আগস্ট মঙ্গলবার বিকেলে মনকান্দা গ্রামের মোহাম্মদ আলীর ইটের ভাটা সংলগ্ন মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় উভয় দলের খেলোয়াড়রা মাঠে নিজেদের সেরাটা প্রদর্শনের চেষ্টা করেন। তবে চমৎকার নৈপুণ্য দেখিয়ে ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে হোসনেখিলা একাদশের খেলোয়াড়রা।

হোসনেখিলা একাদশের কৃতি খেলোয়াড় সজিব মিয়া-র হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের আয়োজকরা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সদস্য সচিব ও বাংলাদেশ খেলাফত মজলিস ভাটারা থানার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, হোসেনখিলা একাদশের খেলোয়াড় সজিব মিয়ার বাবা বিল্লাল হোসেন সহ আরো অনেকে।

​খেলা দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী  দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা পুরো টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *