Home » শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার সোহেল রানা

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার সোহেল রানা

শেরপুর প্রতিনিধি:

​সার্বিক কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার ওসি সোহেল রানা

​সোমবার (১০ আগস্ট ২০২৬) জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুলাই ২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে তাঁকে এই জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ ওসি সোহেল রানার হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম

​এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

​শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওসি সোহেল রানা তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​তিনি শেরপুর সদর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সাধারণ মানুষের নিরাপত্তা বিধান এবং অপরাধ দমনে ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *