
রানা, শ্রীবরদী:
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার গারো পাহাড় এলাকায় পালিত হয়েছে বিশ্ব হাতি দিবস।
১২ ই আগস্ট বুধবার সকালে উপজেলার সীমান্ত জনপদের বালিজুরি অফিসপাড়া এলাকায় ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি ফরেস্ট রেঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য র্্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বন বিভাগের বালিজুরি রেন্জ কর্মকর্তা মো: সুমন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারি বন সংরক্ষক তানভীর ইসলাম ইমন, এ সময় বালিজুরি রেন্জের নবাগত রেন্জ কর্মকর্তা রাতুল সাহা রানা, বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার,
ডুমুরতলা ফরেস্ট কর্মকর্তা রকিবুল হাসান, বালিজুরি সদর বিট কর্মকর্তা মাজহারুল হক, রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, ফরেস্ট কর্মকর্তা আব্দুর রেজ্জাক, হাসেম চৌধুরী, সাংবাদিক ও পরিবেশ কর্মী মুগনিউর রহমান মনি, রানীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মো: আব্দুল্লাহ রানা, সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুজ্জামান কালু, সহ বাগান উপকারভোগি, বন বিভাগের স্টাফ, ইআরটি দলের সদস্য, জনপ্রতিনিধি, পাহাড়ি অঞ্চলের গ্রামবাসী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা হাতির বাসস্থানের সংকট দূর, হাতির সুরক্ষা, অবৈধ শিকার রোধ, বনাঞ্চল ধ্বংসের হাত থেকে তাদের বিচরণ ভূমি বাঁচানো, মানুষ হাতির মধ্যকার দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানায়। বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, বন ধ্বংস ও নগরায়নের কারণে হাতির খাবার ও চলাচলের পথ ছোট হয়ে আসছে। ফলে হাতি প্রায়ই লোকালয়ে চলে আসে এবং মানুষ হাতির সংঘাত বাড়ছে।
