Home » শেরপুরে ঘরের ভিতর আটকে শিশু আলিফকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

শেরপুরে ঘরের ভিতর আটকে শিশু আলিফকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

​শেরপুর প্রতিনিধি:

শেরপুর পৌর শহরের খোয়ারপাড়-সাজবরখিলা মহল্লায় ঘরের দরজা লক হয়ে ভেতরে আটকে পড়া দুই বছর ছয় মাস বয়সী এক শিশুকে সুস্থ ও নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মাত্র পাঁচ মিনিটের অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়।

​উদ্ধার হওয়া শিশুর নাম আলিফ আল আহাদ। সে ওই এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে শিশু আলিফ ঘরের ভেতরে থাকা অবস্থায় হঠাৎ ঘরের দরজা লক হয়ে যায়। ভেতরে শিশু একা আটকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

​খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। শেরপুর স্টেশন অফিসার জামিল আহমেদের নেতৃত্বে ফায়ার ফাইটাররা উদ্ধার অভিযান শুরু করেন।

​রাত ১১টা ৫ মিনিটে খবর পেয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে, অর্থাৎ ১১টা ১০ মিনিটে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়। এরপর রাত ১১টা ১৫ মিনিটে পুরো উদ্ধার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

​উদ্ধারের পর শিশু আলিফ সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।  দ্রুত ও দক্ষ তৎপরতায় শিশুটিকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় পরিবার ও স্থানীয় লোকজনের মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা ফায়ার সার্ভিস কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *