
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ০৩ নভেম্বর মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ,শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু রায়হান রুপন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো: শওকত হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট অতিথিবৃন্দ। সভায় দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
দিবসটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরতে এবং সুষ্ঠু ও সুন্দরভাবে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
