Home » শেরপুরে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

​ শেরপুর প্রতিনিধি:

শেরপুরে যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় শেরপুর শহরের দক্ষিণ নবীনগর পানাইত্তাপাড়া এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।

​শেরপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল রানা আকাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি মো. নজরুল ইসলাম, ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সরোয়ার হোসেন মুরাদ, শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ আলী, দৈনিক তথ্যধারা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আর এ সুমন মিয়া।

​সভায় বক্তারা যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জোরালো আহ্বান জানান। তারা বলেন, “মাদকের বিরুদ্ধে কেবল আইনি পদক্ষেপ নিলেই চলবে না, এর পাশাপাশি একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।” মাদক নির্মূলে এলাকায় নিয়মিত নজরদারি এবং সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপরও বক্তারা গুরুত্বারোপ করেন।

​এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—মো. শাজাহান, হুমায়ুন মিয়া, মোহাম্মদ নজরুল মিয়া, মো. সোহেল মিয়া, মোহাম্মদ আজিজ মিয়া, মো. কামাল মিয়া, মো. সাদেক মিয়া, মোহাম্মদ তুতা মিয়া, মো. ফারুক মিয়া, মোহাম্মদ অনুপ মিয়া, মো. জনু মিয়া, মো. মজনু মিয়া, মোহাম্মদ বাহাদুর মিয়া, মোহাম্মদ আলী, মোহাম্মদ মহির উদ্দিন, মো. মুসা, আক্কাস, মোহাম্মদ রাজিব মিয়া, মো. আতাউর, মোহাম্মদ রাজ্জাক মিয়া, মো. ফজল মিয়া, মোহাম্মদ নফিন, মোহাম্মদ আনোয়ার, মো. সামসুল মিয়া, মো. সাদেক মিয়া, মো. রসুল মিয়া, রফিকুল মিয়া, মোহাম্মদ মাসুম মিয়া, মো. সাইব মিয়া, মো. হেলাল মিয়া, জয় মিয়া, মোহাম্মদ পারভেজ মিয়া, মোহাম্মদ টুলু, মোহাম্মদ সাবি মিয়া, মো. সেলু মিয়া, মো. আজিজ ডাক্তার, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আকরাম মিয়া, মো. হাসমুর ড্রাইভার, মো. সজিব, মোহাম্মদ আল আমিন এবং মোহাম্মদ আনসার আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *