শেরপুরে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি, মহারশি নদীর বাঁধ ভেঙে অন্তত ১০ গ্রাম প্লাবিত
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : গত কয়েকদিনের অবিরাম বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের ভোগাই, চেল্লাখালী, মহারশি ও সোমেশ্বরীসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে মহারশি নদীর বাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে মহারশি নদীর রামেরকুড়া ও খৈলকুড়া এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ ফসলি জমি…
