
ময়মনসিংহ প্রতিনিধি;
ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি সাধারণ বরাদ্দের আওতায় ময়মনসিংহ সদর উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
অনুষ্ঠানে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়নাধীন ও অনুমোদিত উন্নয়নমূলক প্রকল্পের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে বরাদ্দের চেক বিতরণ করা হয়। এসব প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিভিন্ন জনকল্যাণমূলক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হলে এর সুফল সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। জেলা পরিষদের এডিপি বরাদ্দের মাধ্যমে সদর উপজেলার বিভিন্ন এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বরাদ্দের যথাযথ ব্যবহার, কাজের মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অর্থে পরিচালিত এসব প্রকল্পের সুফল যেন সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে ভোগ করতে পারেন, সেদিকে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা পরিষদের অর্থায়নে নেওয়া এসব উন্নয়ন উদ্যোগের ফলে সদর উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় অবকাঠামো ও জনসেবামূলক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চেক বিতরণের মধ্য দিয়ে সদর উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংশ্লিষ্টরা।
