ঝিনাইগাতীতে ফরিদা হক দিপা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তর শালচুড়া এলাকায় কূপ খননের সময় নিহত নারায়ন কোচের পরিবারের পাশে দাঁড়িয়েছে ফরিদা হক দিপা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে নিহত নারায়ন কোচের স্ত্রী জয়ন্ত্রী কোচকে একটি দুধাল গাভী উপহার দেওয়া হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উত্তর শালচুড়ায় নারায়ন কোচের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন…
