শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সেচের বিদ্যুতের তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন পোলাদেশী গ্রামের আব্দুল সামাদের পুত্র ছামিদুল। তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন একই গ্রামের…
