শেরপুরে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শতাধিক শীতবস্ত্র বিতরণ
শেরপুর প্রতিনিধি: বিদ্যুৎ সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শেরপুরে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া আলহাজ্ব আব্দুল সাত্তারের বাড়িতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ১০০টি কম্বল বিতরণ করেন, শেরপুর পল্লী বিদ্যুৎ…
