ঝিনাইগাতীতে হিন্দু পরিবারের ১১ একর জমি উদ্ধার ও নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নাচনমুহুরী গ্রামে সংখ্যালঘু এক হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি জবরদখল ও নিরাপত্তাহীনতার অভিযোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪জানুয়ারি) দুপুরে ভুক্তভোগীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, স্বর্গীয় সুপ্রজিতের ছেলে ভুক্তভোগী শ্রী সঞ্জয়। তিনি অভিযোগ করে বলেন,…
