শেরপুরে র্যাবের পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার চার আসামী গ্রেফতার
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–১৪, জামালপুর ক্যাম্প (সিপিসি-১) কর্তৃক পরিচালিত তিনটি পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার চারজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজন মাদক মামলার আসামী এবং একজন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ অক্টোবর বিকেলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের…
