বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ আগস্ট বৃহস্পতিবার বিদ্যালয় অডিটোরিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সালাউদ্দিন আহমেদ। সমাবেশে বক্তারা…
