শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ভিডিপি দিবস পালিত

  শেরপুর প্রতিনিধি: “সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে “ভিডিপি দিবস-২০২৬” পালিত হয়েছে। ৫ জানুয়ারি সোমবার সকালে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে দিবসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষে শেরপুর জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল্লাহ আল মামুন বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।…

Read More

শেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ

  শেরপুর প্রতিনিধি : শেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি শেরপুর জেলা শাখার সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ৫ জানুয়ারি সোমবার সকাল ১১টায় শহরের উত্তর গৌরীপুরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত ওই শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, বর্তমান প্যানেলের চেয়ারম্যান মো: সাদেক আলী মাস্টার এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো:…

Read More

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৬ লাখ টাকার মদ ও মালামাল জব্দ

শেরপুর প্রতিনিধি:  শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২৬ লাখ টাকার চোরাচালানী মদ ও মালামাল জব্দ করেছে বিজিবি। রবিবার (৪জানুয়ারি) রাতে পরিচালিত অভিযানে শেরপুরের ঝিনাইগাতী ও ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা থেকে মালামালগুলো জব্দ করা হয়। ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকায় থেকে ১০৫…

Read More

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজনের কারাদণ্ড

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার হালচাটি গ্রামের মো. জসিম উদ্দিন (২২) ও চাপাঝোড়া গ্রামের রাকিবুল…

Read More

শেরপুরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা লুৎফর রহমানকে বিদায়ী সংবর্ধনা

শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব লুৎফর রহমান কে এক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। তার সুদীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তিতে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। ৪ জানুয়ারি রবিবার দুপুরে সদর উপজেলার বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে খুচরা সার ডিলার ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান এর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

Read More

ঝিনাইগাতীতে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও লুটপাট: নারীসহ ৩ জন জখম, আদালতে মামলা

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে ঢুকে নারীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাটেরও অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী সি.আর আমলী আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী কান্দুলী গ্রামের…

Read More

ঝিনাইগাতীতে কলেজ বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় সাধারণ ডায়েরি

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে আলহাজ শফি উদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের চরম উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীরা প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩০৬) করা হয়েছে।…

Read More

শেরপুরের তিন আসনে যাচাই-বাছাই শেষে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল-৫, স্থগিত-১

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসন থেকে মনোনয়ন দাখিলকারী ১৬ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এক প্রার্থীর মনোনয়ন স্থগিত এবং অপর পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষে জেলা…

Read More

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে শেরপুর সদর থানার সাতপাকিয়া ব্রিজপাড় এলাকায় অভিযান পরিচালনা করে জেল পলাতক কয়েদী…

Read More

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর : ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বৃহস্পতিবার (১জানুয়ারি) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও হালুয়াঘাট এবং শেরপুর জেলার…

Read More