
শেরপুর প্রতিনিধি:
পরিবার-পরিজনহীন অবস্থায় রাজধানী ঢাকার ব্যস্ততম শহরে ধুঁকছিলেন শেরপুর জেলার নকলা উপজেলার এক অসহায় বৃদ্ধ। অবশেষে তাঁর সন্ধান পেয়েছেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ। তাঁর চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহায়তা প্রয়োজন।
উদ্ধার হওয়া ওই বৃদ্ধের নাম মো. জবেদ আলী। তাঁর বাবার নাম মৃত জুলহাস আলী। তাঁর স্থায়ী ঠিকানা শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা (উত্তরপাড়া) গ্রাম। তাঁর ভাই বর্তমান ওয়াহেদ আলীও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
অসহায় জবেদ আলীর এই নিদারুণ অবস্থা প্রথমে নজরে আসে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মাওলানা মিজানুর রহমান এবং যুগ্ম সদস্য সচিব মো. গোলাম মোস্তফার। তাঁদের উদ্যোগে এবং খিলবাড়িরটেক পূর্ব পাড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক সরকারের তত্ত্বাবধানে মুসল্লিরা ওনার চিকিৎসার জন্য অর্থ সহায়তা সংগ্রহ করছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মাওলানা মিজানুর রহমান জানিয়েছেন, বৃদ্ধ জবেদ আলী বর্তমানে বেশ অসুস্থ। তাঁর চিকিৎসার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন। মানবতার খাতিরে যে যার সামর্থ্য অনুযায়ী ওনার চিকিৎসায় এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি সহায়তা করতে চান কিংবা জবেদ আলীর পরিবারের কেউ ওনার খোঁজ নিতে চান, তবে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো:
মাওলানা মিজানুর রহমান, মোবাইল :01914389170, গোলাম মোস্তফা, 01914924778

