নেত্রকোণা জেলা পু‌লিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

  নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা জেলা পু‌লিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‌জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে পু‌লিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। উক্ত খেলায় ৪টি গ্রুপে পুলিশ সদস্যদের ১৬টি টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে উক্ত টুর্নামেন্ট।…

Read More

কর্মকর্তা-কর্মচারীদের কাছে থেকে বিদায় নিলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১৬ ফেব্রুয়ারি) তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন। অর্থাৎ মূলত তিনি বর্তমান দায়িত্ব থেকে চলে যাওয়ার আগে সকলের কাছ থেকে বিদায় নিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে…

Read More

দেশ ও জনগণের কল্যাণে সরকারকে সহায়তা করবে জামায়াতে ইসলামী   

অনলাইন ডেস্ক : দেশ ও জনগণের কল্যাণে সরকারকে প্রতিটি ক্ষেত্রে সহায়তা করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ; এমনটাই মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেছেন, দেশ ও জনগণের কল্যাণে…

Read More

শেরপুরে প্রথম জামায়াতের এমপি হলেন কোরআনের হাফেজ রাশেদুল ইসলাম

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি: শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করে ইতিহাস গড়েছেন হাফেজ রাশেদুল ইসলাম। স্বাধীনতার পর শেরপুরের সংসদীয় রাজনীতির ইতিহাসে তিনিই প্রথম ‘হাফেজে কোরআন’ হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন। রাশেদুল ইসলাম ১৯৯০ সালে শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নের কুমরী মুদিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে…

Read More

নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

 অনলাইন ডেস্ক: নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন-পরবর্তী সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রবিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান। প্রেস সচিব বলেন, এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার…

Read More

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক : আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একইদিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ রবিবার আইন উপদেষ্টা সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো হবে। আসিফ নজরুল বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রধান…

Read More

রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

 অনলাইন ডেস্ক : রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর ফলে রমজানে সকল মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকেই বন্ধ থাকবে। রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতেই এই আদেশ দেওয়া হয়েছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধারাবাহিক ধর্মীয় ছুটির কারণে টানা পাঁচ…

Read More

জামায়াতের আমীরের সাথে বিএনপি’র চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। ১৫ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান এক সৌজন্য সাক্ষাৎ করেন। তারেক রহমান এর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর…

Read More

চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় ঝিনাইগাতীতে বৃদ্ধা নারীর মৃত্যু, চালক আশঙ্কাজনক

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : ঝিনাইগাতীতে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় খালেদা আক্তার (৫৫) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার সন্ধ্যাকুড়া এলাকার জয়নাল আবদিনের স্ত্রী। এ ঘটনায় মোটরসাইকেল চালক শাহজামাল (২৫) মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি হলদীগ্রাম এলাকার শফিক মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হলদীগ্রামের…

Read More

শেরপুরে কৃষি ব্যাংক সাবেক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুহাম্মদ আবু হেলাল,শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকা থেকে সৈয়দ হুমায়ুন কবির বাবু (৬৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা তাকে গাছের সাথে ঝুলন্ত মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে…

Read More