শেরপুর -১ আসনে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা

শেরপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে শেরপুর সদর ১ আসনে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। ইতোমধ্যে প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। শেরপুর-১ আসনে নির্বাচনী মাঠে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: হাফেজ রাশেদুল…

Read More

ময়মনসিংহ–শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার রাতভর এসব মালামাল উদ্ধার করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ও ২৩ জানুয়ারি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার…

Read More

শেরপুর-১ আসনে ঐক্য ও জনসেবার লক্ষ্য নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

  শেরপুর প্রতিনিধি: ​শেরপুর সদর (শেরপুর-১) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি-র মধ্যে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মো: রাশেদুল ইসলাম। এসময়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল,…

Read More

শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের নির্বাচনী প্রস্তুতি সভা

শেরপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে শেরপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি সন্ধ্যায় শেরপুর পৌর শহরের নবীনগর এলাকায় জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা…

Read More

ইসলামী আন্দোলনের জেলা সভাপতির সংবর্ধনা ও শেরপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা আশরাফুল ইসলামকে সংবর্ধনা ও শেরপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলার ব্রীজপাড় এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল এমএ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা…

Read More

শেরপুর–১ আসনে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  শেরপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে শেরপুর–১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে শেরপুর পৌর শহরের দারোগ আলী পৌর পার্ক মাঠে জেলা বিএনপির আয়োজনে এ বিশাল জনসভার আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে…

Read More

শেরপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মুহাম্মদ আবু হেলাল,শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবন ও বিক্রির দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পশ্চিম ঝিনাইগাতী এলাকার দেলোয়ার হোসেনের…

Read More

শেরপুরের তিনটি সংসদীয় আসনে ১৪ জন বৈধ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। শেরপুর-১ (সদর), শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত মোট ১৪ জন বৈধ প্রার্থীর মাঝে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক…

Read More

ঝিনাইগাতীতে নয়াগাঁও পুরুষ সিআইজি (কৃষি) সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নয়াগাঁও পুরুষ সিআইজি (কৃষি) সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার থানা রোডে অবস্থিত সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. মজিবর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আজাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে…

Read More

শেরপুরে ৪টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ লক্ষ টাকা জরিমানা

শেরপুর প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ইটভাটার মালিককে মোট ৯ লক্ষ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শেরপুর সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় এ…

Read More