
প্রথম সংবাদ ডেস্ক :
স্থানীয় জনগণের চলাচল ও দৈনন্দিন ব্যবহারের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এলাকার সৌন্দর্যবর্ধনে ইতিবাচক ভূমিকা রাখছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গোপালগঞ্জের উদ্যোগে নির্মিত পাটগাতি বোট ল্যান্ডিং র্যাম্প।
পরিকল্পিত এ অবকাঠামোটি স্থানীয় মানুষের বিভিন্ন প্রয়োজনে ব্যবহারের সুযোগ তৈরি করেছে। পাশাপাশি এর নান্দনিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য স্থানটিকে স্থানীয় মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। অবসর সময়ে অনেকে এখানে ঘুরতে আসছেন এবং উপভোগ করছেন মনোরম পরিবেশ।
জনগণের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে অবকাঠামো নির্মাণের পাশাপাশি এলাকার সৌন্দর্য ও ব্যবহারযোগ্যতা বৃদ্ধিতে এলজিইডির এ উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত। যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে পাটগাতি বোট ল্যান্ডিং র্যাম্পটি ভবিষ্যতে আরও আকর্ষণীয় জনসমাগমের স্থানে পরিণত হতে পারে।
জনসেবার পাশাপাশি নান্দনিক অবকাঠামো নির্মাণেও এগিয়ে এলজিইডি।
