Home » বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন

বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন

শেরপুর প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুর সদর উপজেলার বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। সোমবার (২৯ জুন) দুপুরে ‘লেইস প্রজেক্ট’-এর আওতায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ উৎসবের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।
​বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।
​অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক বলেন, “বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যা করা। ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা এবং তাদের হাতে সবুজ পৃথিবী উপহার দেওয়া।”

​কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *