
প্রথম সংবাদ ডেস্ক :
নাটোরে মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার ১১ টায় নাটোর জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে আয়োজিত এ কর্মশালার আয়োজন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ‘‘Inclusion of Biofortified Crops in Government Programs”প্রকল্পের অর্থায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
‘‘হারভেষ্ট গ্লাস সল্যুশন এর নেটওয়ার্ক অংশীদার মিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন’’ প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট মোছাঃ সুমনী আক্তার।
সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর জেলার উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, নাটোর জেলার সির্ভিল সার্জনের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সরকার মোঃ সফিকুল ফেরদৌস, রাজশাহী জেলার বিএডিসি (বীজবিপণন ) উপপরিচালক কে এম গোলাম সারওয়ার , জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত ) মোছাঃ ফারজানা ইসলাম, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মোঃ আনোয়ারুল আজিম, ২৫০ শষ্যা জেলা হাসপাতাল নাটোর সিনিয়র স্টাফ নার্স, জেলা প্রশিক্ষণ অফিসার, অতিরিক্ত উপপরিচালক (শস্য/উদ্যান/পিপি) উপপরিচালক কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর।
‘‘জিংক বায়োফর্টিফইড বি ধান১০০’’
‘‘Inclusion of Biofortified Crops in Government Programs” প্রকল্পের অর্থায়নে কর্মশালাটি স্বাগত বক্তব্য ও উদ্দেশ্য তুলে ধরেন কান্ট্রি ম্যানেজার, এইচ পি এস মোঃ ওয়াহিদুল আমিন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার,এইচ পি এস মোঃ জাকিউল হাসান,
সভাপতি উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর বক্তব্যে বলেন, জিংক ধানের চাষাবাদ, জিংক ধানের উপকারিতা, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক ধানের বীজ উৎপাদন করতে হবে। জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো যায়। সকলেরই খাদ্য তালিকায় জিংক পর্যাপ্ত থাকা দরকার। বাংলাদেশে চারটি ফসলে বায়োফর্টিফাইড জাত আছে: ধান ১১টি, গম ২টি, মসুর ডাল (আয়রন সমৃদ্ধ) ৩টি এবং কমলা শাঁসের মিষ্টি আলু (ভিটামিন এ সমৃদ্ধ) ১টি। তিনি আরো বলেন বোরো মৌসুম ব্রি ধান৭২ ব্রি ধান৭৪, ব্রি ধান৮৪, ব্রি ধান১০০ ও ব্রি ধান১০২ ,আমন মৌসুমে ব্রি ধান৭২ ও ব্রি ধান৬২ এবং গম ফসলের জাত বারিগম-৩৩, বারি মসুর৮ হলো জিংক সমৃদ্ধ ফসলের জাত। জিংক সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় নিয়মিতভাবে রাখার জন্য সকলের প্রতি আহবান জানান এবং জিংক সমৃদ্ধ ধান চাষ করতে বলেন। “জিংক চালের ভাত খেলে পুষ্টি মেধা উভয় মেলে”
