Home » শেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় নতুন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র ও জননিরাপত্তা রক্ষায় সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে তাঁরা এসব অপতৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন শেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি এস এম শহিদুল ইসলাম ভিপি, সাবেক জেলা তাঁতিবিষয়ক সম্পাদক সাইদুর তালুকদার, শেরপুর শহর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সিরাজ আলী, জেলা বিএনপির সদস্য আলম মিয়া গুতু, শহর বিএনপির সদস্য মোহাম্মদ ফরিদ, কালাম, রাসেল চৌধুরী, লোকমান ও আজিজ প্রমুখ।

বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক অধিকার ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের সন্ত্রাস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *