Home » শেরপুরে ডিবির নতুন ওসি জাহাঙ্গীর আলমের যোগদান 

শেরপুরে ডিবির নতুন ওসি জাহাঙ্গীর আলমের যোগদান 

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে জাহাঙ্গীর আলম যোগদান করেছেন।
মঙ্গলবার তিনি ডিবির নতুন ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর ডিবির কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং গোয়েন্দা কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

দায়িত্ব গ্রহণের পর ওসি জাহাঙ্গীর আলম বলেন, অপরাধ দমন, মাদক বিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিবি পুলিশ সক্রিয়ভাবে কাজ করবে।

পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও পুলিশের প্রতি আস্থা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অপরাধ সংক্রান্ত তথ্যদিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *