
শেরপুর প্রতিনিধি:
মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শেরপুরে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম গেইট থেকে এ ম্যারাথন শুরু হয়। স্থানীয় সামাজিক সংগঠন ‘চকপাঠক বাইতুন নূর কল্যাণ সমাজ’ এর আয়োজন করে।
ভোরের আলো ফোটার আগেই স্টেডিয়াম এলাকায় জড়ো হন নানা বয়সী মানুষ ও তরুণরা। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে তারা ম্যারাথনে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র ঘোষ।
আরও উপস্থিত ছিলেন চকপাঠক বাইতুন নূর কল্যাণ সমাজের সভাপতি মোঃ রাশেদুল হোসেন ডিয়ার এবং সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম তজি, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন আয়াত ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আলামিন ও রিজিয়া ইস্তি পান্না
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন এডভোকেট জহুরুল হাসান মুকুল।
ম্যারাথন পরিচালনা করেন হাসিবুল হাসান শান্ত ও মোঃ সোহেল রানা।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার ছোবল থেকে রক্ষা করে সুস্থ, সুন্দর ও ইতিবাচক পথে এগিয়ে নিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
