Home » শেরপুরে স্কলারস আইটি লিমিটেড-এর জেলা শাখা উদ্বোধন: দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়

শেরপুরে স্কলারস আইটি লিমিটেড-এর জেলা শাখা উদ্বোধন: দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান স্কলারস আইটি লিমিটেড (Scholars IT Institute)। স্থানীয় যুবসমাজকে আন্তর্জাতিক মানের দক্ষ আইটি পেশাদার ও ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে জেলা সদরে এই নতুন কার্যালয় ও আধুনিক আইটি ল্যাবটির শুভ উদ্বোধন করা হয়েছে। ২৬শে জুন শুক্রবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে এই নতুন শাখার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশীদ পলাশ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সুপারম্যান গ্রুপের চেয়ারম্যান রুবায়েত হাসান দুর্জয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমগীর এন্ড এসোসিয়েটস ও বেস্ট সেলার এ্যাপটেগ গ্রুপের কর্ণধার এপে মো: আলমগীর হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে এ বি এম মামুনুর রশীদ পলাশ বলেন, “বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি দিয়ে বেকারত্ব দূর করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন বাস্তবমুখী কারিগরি ও আইটি দক্ষতা। শেরপুরের তরুণ-তরুণীদের ঢাকা বা অন্য কোথাও না গিয়ে নিজ জেলাতেই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে স্কলারস আইটি-এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, এর মাধ্যমে স্থানীয় যুবসমাজ ঘরে বসেই স্বাবলম্বী হতে পারবে।”প্রধান আলোচক রুবায়েত হাসান দুর্জয় আইটি খাতের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরে বলেন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে শেরপুরের তরুণরা নিজেদের বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

সভাপতির বক্তব্যে এপে মো: আলমগীর হোসাইন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তরুণদের এই সুযোগ কাজে লাগিয়ে দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।শাখা কর্তৃপক্ষ জানায়, নতুন শাখা উদ্বোধন উপলক্ষে স্কলারস আইটি লিমিটেড শেরপুরের শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় ও স্কলারশিপের ঘোষণা দিয়েছে। আধুনিক কম্পিউটার ল্যাব ও অভিজ্ঞ মেন্টরদের মাধ্যমে এখানে নিয়মিত অফলাইন ক্লাস পরিচালনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ নতুন আইটি ল্যাবটি পরিদর্শন করেন এবং এর আধুনিক সুযোগ-সুবিধার প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *