Home » শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন

শ্রীবরদী প্রতিনিধি :

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর সাথে অনাকাঙ্ক্ষিত দুর্ব্যবহার, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং পরবর্তীতে মিথ্যা মামলা ও মানববন্ধনের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী শহরের কাচারী মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী রেজাউল করিম বলেন, আমি হঠাৎ উচ্চ রক্তচাপে ভূগে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে সেবা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বীথী ও ডা. মঞ্জুরুল আমার সাথে দুর্বব্যবহার করে এবং সেখানে দ্বায়িত্বরত আনসারদের মাধ্যমে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়।

এছাড়া ওই মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ভুক্তভোগী হাসপাতালের ডাক্তার ও কর্তব্যরত আনসারদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন।

চিকিৎসকদের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

এবিষয়ে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম জানান, রোগীর সাথে খারাপ আচরণ করেছে ডাক্তার বা কোনো সেবা কর্মীদের বিরুদ্ধে কোনো মৌখিক বা লিখিত অভিযোগ আমার কাছে আসেননি।”
রোগীদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে, এই অভিযোগটি আসলে সত্যতা কতটুকু সেটা তদন্ত করে দেখার বিষয়। আমার কোনো কর্মকর্তা কর্মচারীর ডিউটিতে অবহেলা করার কোনো সুযোগ নেই।”
যদি কেউ আমার কাছে লিখিত বা মৌখিক অভিযোগ দেয় কারো বিরুদ্ধে, সেটা আমি যথেষ্ট আমলে নেয়।

তিনি আরো জানান, রেজাউল করিম নামে এক ব্যাক্তি ফোনে আমাকে গালিগালাজ করে সে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং নোংরা ভাষায় গালিগালাজ করেছে।”
পরবর্তীতে আমি থানায় গিয়ে একটা সাধারণ ডায়রি করেছি আমার নিজের জীবনের নিরাপত্তার জন্য।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *