
রানা, শ্রীবরদী:
ডেঙ্গু ও অন্যান্য মশা বাহিত রোগ প্রতিরোধে
জনসচেতনতা লক্ষ্যে শ্রীবরদীতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
১৭ ই অক্টোবর শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মনীষা আহমেদ।
এ সময় সহকারী কমিশনার ( ভূমি)হাসিব উল আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: ফজলুল হক চৌধুরী অকুল, যুবদল নেতা ইখলাছুর রহমান লিটন, ছাত্রদল নেতা রুকনুজ্জামান রুকন, শ্রীবরদী পৌরসভার কর নির্ধারক ইসমাইল হোসেন, বাজার পরিদর্শক ফিরোজ হোসাইন, প্রধান সহকারি গোলাম রাব্বানী হেবুল, হিসাব রক্ষক তারেক হাসান সহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ , স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ,
পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন কালে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
